এই ভিডিওটি ২০২৪ সালের অক্টোবরে ইরানের ইসরায়েলে হামলার সময়ের

সম্প্রতি, ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এর নেভাতিম বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এরই প্রেক্ষিতে, ‘ইসরাইলের সামরিক ঘাঁটিতে হামলা করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা’ শীর্ষক দাবিতে একটি ভিডিও ফুটেজ গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গণমাধ্যমে প্রচারিত ভিডিও দেখুন বায়ান্ন টিভি (ফেসবুক)

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত ভিডিও ফুটেজ দেখুন এখানে (আর্কাইভ)

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি পুরোনো। যার সাথে সাম্প্রতিক হুথি বিদ্রোহীদের ইসরায়েলকে লক্ষ্য করে হামলার কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের অক্টোবরে ইরান কর্তৃক ইসরায়েলের তেল আবিবের একটি শপিং মলের কাছে ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্যকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

ভিডিওটির কী-ফ্রেম রিভার্স সার্চ করে বিবিসি নিউজ এর ওয়েবসাইটে ২০২৪ সালের ২ অক্টোবর ‘Missile strikes near Tel Aviv shopping mall’ শীর্ষক শিরোনমে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়।

ভিডিওটির বর্ণনায় বলা হয়, তেহরান নিশ্চিত করেছে যে তারা ইসরায়েলের দিকে “ডজনখানেক” ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং ইসরায়েল প্রতিশোধ নিলে অতিরিক্ত হামলার সতর্কতা দিয়েছে। ভিডিওটিতে মঙ্গলবার সন্ধ্যায় ইসরায়েলের তেল আবিবের আয়ালন মলের কাছে ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য দেখানো হয়েছে।

অর্থাৎ, এই ভিডিওর সাথে হুতি বিদ্রোহীদের সম্প্রতি ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার কোনো সম্পৃক্ততা নেই। এই ভিডিওটি হামাস, হিজবুল্লাহ এবং ইরানের সিনিয়র কমান্ডারদের হত্যার জবাবে ২০২৪ সালের অক্টোবরে ইরান কর্তৃক ইসরায়েলে হামলার সময়ের ভিডিও।

সুতরাং, ২০২৪ সালে ইরান কর্তৃক ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার ভিডিওটিকে সম্প্রতি ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হামলার দৃশ্য হিসেবে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: