ভিডিওতে থাকা এই নারী মির্জা ফখরুলের মেয়ে নয়

সম্প্রতি, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে শীর্ষক দাবিতে একটি নারীর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

গত সেপ্টেম্বরে Rj Rabbi Hossen নামে একটি ফেসবুক পেজ থেকে প্রকাশিত এ সংক্রান্ত একটি ভিডিওই (আর্কাইভ) এখন অবধি প্রায় ৫৮ লক্ষ বার দেখা হয়েছে। ৭৫ হাজার রিয়েক্ট পাওয়া এই রিল ভিডিওটি শেয়ার করেছেন ২২০০ এর অধিক মানুষ।

মির্জা ফখরুল

একই ভিডিও ফেসবুকের আরেক পোস্টে  দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওতে থাকা নারী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে নয় বরং আসমা আজিজ নামে জাতীয়তাবাদী মহিলা দলের এক নারী সদস্যের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে Asma Aziz নামক ফেসবুক অ্যাকাউন্টে ২০২২ সালের ১১ ডিসেম্বরে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিওর সাথে উক্ত আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর নারীর চেহারার মিল খুঁজে পাওয়া যায়।

ভিডিও থেকে জানা যায়, আসমা আজিজ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সহ-স্বনির্ভর সম্পাদক। তার অ্যাকাউন্টেও তিনি নিজের একই পরিচয় উল্লেখ করেছেন। উক্ত ভিডিওতে তিনি আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেন।

অর্থাৎ, আলোচিত নারী মির্জা ফখরুলের মেয়ে নয়।

তাছাড়া, মির্জা ফখরুলের দুই মেয়ে রয়েছে। এরা হলেন বড় মেয়ে মির্জা সামারুহ ও ঢাকায় ছোট মেয়ে মির্জা সাফারুহ।

আমরা অধিকতর নিশ্চিতের জন্য দুই মেয়ের ছবির সাথে আলোচিত নারীর ছবি মিলিয়ে দেখেছি। তবে তাদের দুইজনের সাথে উক্ত নারীর চেহারার মিল পাওয়া যায়নি।

বড় মেয়ে বড় মেয়ে মির্জা সামারুহ এর সাথে তুলনা দেখুন –

ছোট মেয়ে মির্জা সাফারুহ এর সাথে তুলনা দেখুন –

মূলত, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে দাবিতে একজন নারীর ভিডিও ফেসবুকে প্রচার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, উক্ত দাবিতে প্রচারিত ব্যক্তির নাম আসমা আজিজ। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সহ-স্বনির্ভর সম্পাদক বলে নিজেকে পরিচয় দিয়ে থাকেন। তাছাড়া, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দুই মেয়ের সাথেও আলোচিত দাবিতে উল্লিখিত নারীর মিল পাওয়া যায়নি৷

সুতরাং, ভিন্ন একজন নারীকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে দাবিতে ফেসবুকে একটি ভিডিও প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: