ট্রেনভর্তি যাত্রীদের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে আগমনের দাবি- আসল ঘটনা ভিন্ন

সম্প্রতি, ভারতীয় কিছু প্রোফাইল থেকে একটি ভিডিও পোস্ট করে দাবি করা হয়, পশ্চিমবঙ্গে সরকার বদল হলেই বাংলাদেশিদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার যে ভয়, তা একবার দেখুন। এটি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে চলাচলকারী একটি ট্রেন। পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের প্রথম স্টেশনে ট্রেনটি পৌঁছানোর দৃশ্যটি দেখুন।

উক্ত দাবির ভিডিও দেখুন এক্স, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, থ্রেডসে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওতে যে ট্রেনটি দেখা যাচ্ছে তা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে চলাচল করে না। প্রকৃতপক্ষে, চিলাহাটি এক্সপ্রেস নামের এই আন্তঃনগর ট্রেনটি ঢাকা ও নীলফামারী জেলার সীমান্তবর্তী চিলাহাটি মধ্যকার রুটে চলাচল করে। 


এ বিষয়ে অনুসন্ধানে গত ২৬ মে RailNews24 নামের একটি ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদনে ট্রেনটির একই সময়ের ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিও থেকে জানা যায়, এটি চিলাহাটি এক্সপ্রেস ট্রেন। গত ২৬ মে বিকেলে ট্রেনটি কমলাপুর থেকে ছেড়ে যায়।

বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট থেকে জানা যায়, চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি ঢাকার কমলাপুর থেকে নীলফামারীর চিলাহাটি স্টেশন পর্যন্ত চলাচল করে। 

তাছাড়া, বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী তিনটি যাত্রীবাহী ট্রেন (মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস ও মিতালী এক্সপ্রেস) ২০২৪ সালের পর থেকে বন্ধ রয়েছে।

সুতরাং, ডিটেনশন ক্যাম্প আতঙ্কে বাংলাদেশিরা পশ্চিমবঙ্গ ত্যাগ করছে দাবিতে বাংলাদেশের অভ্যন্তরীণ চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ভিডিও প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: