সম্প্রতি, সামাজিক মাধ্যমে বান্দরবানের থানচি উপজেলার বগালেক, কেওক্রাডং ও সুংসাং পাড়াসহ সব পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে— এমন একটি গণবিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে নতুন সশস্ত্র সংগঠনের তৎপরতা বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকের প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বান্দরবানে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে কোনো গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। প্রকৃতপক্ষে, ভুয়া নাম ও পদবী ব্যবহার করে আলোচিত দাবিতে বিজ্ঞপ্তিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে জাতীয় দৈনিক কালবেলার থানচি উপজেলা প্রতিনিধি মারমা চাহলার ফেসবুক অ্যাকাউন্টে বান্দরবান জেলা প্রশাসকের একটি গণ বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়।

বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সানিউল ফেরদৌসের সাক্ষরিত উক্ত গণ বিজ্ঞপ্তিতে বলা হয়, যে, জেলা প্রশাসকের কার্যালয়, বান্দরবান পার্বত্য জেলা থেকে এ ধরনের কোনো বিজ্ঞপ্তি জারি বা প্রচার করা হয়নি। প্রচারিত বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ মিথ্যা। জনসাধারণকে উক্ত ভুয়া বিজ্ঞপ্তির বিষয়ে বিভ্রান্ত না হয়ে ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়।
এছাড়া, থানচি উপজেলা নির্বাহী অফিসারের ফেসবুক অ্যাকাউন্ট থেকেও উক্ত গণবিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
সুতরাং, বান্দরবানে ভ্রমণ নিষেধাজ্ঞার দাবিটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Marma Chahla – Facebook Post


