টিউলিপ সিদ্দিকী যুক্তরাজ্যের ৫৯তম প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার দাবিটি মিথ্যা 

গত ২২ জুন যুক্তরাজ্যের ৫৮তম প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগ করেছেন।

এরই প্রেক্ষিতে, দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে টিউলিপ সিদ্দিকী শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, টিউলিপ সিদ্দিকী যুক্তরাজ্যের ৫৯তম প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, গত ২২ জুন যুক্তরাজ্যের ৫৮তম প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের পর দেশটিতে এখন অবধি কেউ প্রধানমন্ত্রী নির্বাচিত হননি। 

অনুসন্ধানে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনবিসি এর ওয়েবসাইটে গত ২২ জুন “Politics UK PM Starmer resigns as Britain faces its seventh leader in 10 years” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, গত ২২ জুন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার লেবার পার্টির নেতা ও প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

যুক্তরাজ্যের ইতিহাসে যত প্রধানমন্ত্রী হয়েছেন তাদের ইতিহাস সংরক্ষণ করে থাকে মিউজিয়াম অব দ্য প্রাইম মিনিস্টার। তাদের তথ্যমতে, সর্বশেষ ২০২৪ সালের ০৫ জুলাই যুক্তরাজ্যের ৫৮তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন কিয়ার স্টারমার।

এছাড়া, যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলে সেটি গণমাধ্যমে ফলাও করে প্রচার হতো। কিন্তু, অনুসন্ধানে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, টিউলিপ সিদ্দিকী যুক্তরাজ্যের ৫৯তম প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: