সম্প্রতি, ‘১০ ঘণ্টার আল্টিমেটাম জাতিসংঘের। হয় পদত্যাগ নাহয় ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি ঘোষণা’ দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
অনুরূপ দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি ঘোষণা করতে জাতিসংঘ দশ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ২০১৯ সালে ভিন্ন প্রসঙ্গে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের একটি প্রেস ব্রিফিংয়ের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে জাতিসংঘের প্রেস ব্রিফিংয়ের ভিডিওটির খোঁজে অনুসন্ধানে ইউটিউবে United Nations-এর অফিসিয়াল চ্যানেলে ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বরে এ সংক্রান্ত মূল ভিডিওটি পাওয়া যায়। ভিডিওতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকরী পদক্ষেপ নিতে রাষ্ট্রপ্রধানদের প্রতি জরুরি আহ্বান জানাতে দেখা যায়।

ভিডিওতে এবং এ সংক্রান্ত ট্রান্সক্রিপ্ট বিশ্লেষণেও আন্তোনিও গুতেরেসকে বাংলাদেশ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে দেখা যায়নি।
অর্থাৎ, জাতিসংঘের প্রেস ব্রিফিংয়ের আলোচিত ভিডিওটি প্রায় ৭ বছর পূর্বের।
সুতরাং, ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি ঘোষণা করতে জাতিসংঘ দশ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- United Nations : YouTube Video
- United Nations : Press Release


