সেন্টমার্টিন দখল করে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি নির্মাণ দাবিতে এআই-নির্মিত ছবি প্রচার

সম্প্রতি, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ দখল করে সামরিক ঘাঁটি নির্মাণ করেছে দাবিতে একটি ছবি ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিন দ্বীপ দখল করেছে দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। সেন্ট মার্টিন দ্বীপে কোনো সামরিক ঘাঁটি নির্মিত হলে তা নিয়ে আলোচনা-সমালোচনার পাশাপাশি সংবাদও প্রকাশিত হতো। কিন্তু, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে, আলোচিত ছবিটি পর্যবেক্ষণ করে এতে একধরনের কৃত্রিমতা লক্ষ্য করা যায়।
উক্ত ছবিটি এআই দ্বারা তৈরি কিনা তা নিশ্চিত করতে ছবিটি এআই কনটেন্ট শনাক্তকারী টুল ‘Hive Detect’ এ বিশ্লেষণ করা হয়। এতে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯.৯% এবং ‘Gemini’ এর বিশ্লেষণে এটি তৈরিতে গুগলের এআই প্রযুক্তি ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে।
সুতরাং, যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিন দ্বীপ দখল করে সামরিক ঘাঁটি নির্মাণ করেছে দাবিতে প্রচারিত ছবিটি এআই-নির্মিত।
তথ্যসূত্র
- Hive Detect – Website
Gemini – Website

