গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ অভিযানে ইরানের রাষ্ট্রপ্রধান আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। উক্ত অভিযানে খামেনির বাসভবনের আগে ও পরের দৃশ্য দাবিতে একাধিক ছবি যুক্ত করে তৈরি করা একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিগুলো ইরানের সাবেক রাষ্ট্রপ্রধান আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার আগে ও পরের নয়। প্রকৃতপক্ষে, আলোচিত ছবিগুলো গত ০৩ জানুয়ারি ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযানের আগে ও পরের ছবি। ওই অভিযানে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে।
অনুসন্ধানে নাইজেরিয়ার গণমাধ্যম National Daily এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে গত ০৫ জানুয়ারি প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। উক্ত পোস্টে একাধিক ছবি যুক্ত করে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির সাথে আলোচিত ভিডিওর হুবহু মিল রয়েছে।

পোস্টে বলা হয়েছে, ভেনেজুয়েলার রাজধানী কারাকাস শহরের ফুয়ের্তে তিউনা সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের হামলার পর সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার চিত্র দেখা যাচ্ছে স্যাটেলাইট ছবিতে। উক্ত অভিযানেই যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে।
একই দাবিতে উক্ত ভিডিওটি একই তারিখে আরও একাধিক পোস্ট (১, ২) পাওয়া যায়।
অনুসন্ধানে আরও জানা যায়, গত ০৩ জানুয়ারি রাতে যুক্তরাষ্ট্রের সেনারা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে।
অন্যদিকে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়েছে গত ২৮ ফেব্রুয়ারি। ওইদিনই মারা যান ইরানের রাষ্ট্রপ্রধান আয়াতুল্লাহ আলী খামেনি।
অর্থাৎ, ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার অন্তত ৫৫ দিন আগে থেকেই আলোচিত ভিডিওটি ইন্টারনেটে পাওয়া যাচ্ছে; যা অন্তত ৫৭ দিন আগেকার ঘটনার দৃশ্য।
সুতরাং, গত জানুয়ারি মাসে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযানের দৃশ্যকে সম্প্রতি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির বাসভবনের চিত্র দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- National Daily- Instagram Post
- realestates.tv- Instagram Post
- Alessandro Rocco Pietrocola- Facebook Post
- Al Jazeera- What has the US charged Venezuela’s Nicolas Maduro with?
- Time- U.S and Israel Launch Major Military Campaign Against Iran
- Reuters- Iran’s supreme leader Khamenei killed, Iranian state media confirm


