আওয়ামী লীগের মিছিলের ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়, ২০২৩ সালের

সম্প্রতি, ‘১৬ই ডিসেম্বর বিজয় দিবসে আওয়ামী লীগের বিশাল মিছিল’ ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ৫৪তম বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের মিছিলের নয় বরং, ২০২৩ সালে ৫২তম বিজয় দিবস উপলক্ষে রাজশাহী মহানগর আওয়ামী লীগের বিজয় মিছিলের ভিডিওকে সাম্প্রতিক সময়ে প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘Somoyer Kotha 24’ ফেসবুক পেজ থেকে ২০২৩ সালের ২০ ডিসেম্বর প্রচারিত একটি পোস্ট খুজেঁ পাওয়া যায়। উক্ত পোস্টে থাকা ০৮ মিনিট ০৩ সেকেন্ডের ভিডিওর প্রথম ৩৭ সেকেন্ডের পরের অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

উক্ত ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে, বিজয় দিবস উদযাপন বিজয় শোভাযাত্রার আয়োজন করেছিল রাজশাহী মহানগর আওয়ামী লীগ। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের তৎকালীন সভাপতি মণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

এরপর প্রাপ্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে জাতীয় দৈনিক ঢাকা টাইমস এর ওয়েবসাইট ‘রাজশাহীতে বিশাল বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৩ সালের ২০ ডিসেম্বর বিকাল ৪টায় মহান বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছিল।

সমাবেশে অন্যান্যদের পাশাপাশি রাজশাহী নগর শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আকতার আলীও উপস্থিত ছিলেন। যা থেকে এটা নিশ্চিত যে, জাতীয় শ্রমিক লীগের ব্যানারে এই মিছিলের ভিডিওটি রাজশাহী মহানগর আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রারই অংশ।

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।

সুতরাং, ২০২৩ সালে রাজশাহী মহানগর আওয়ামী লীগের বিজয় মিছিলে অংশগ্রহণ করা রাজশাহী মহানগর জাতীয় শ্রমিক লীগের মিছিলের ভিডিওকে সাম্প্রতিক সময়ে ৫৪তম বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের মিছিলের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: