বাথরুমের ভেতর ধারণ করা নেইমারের ভিডিও দাবিতে সাজানো ভিডিও প্রচার

সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে দাবি করা হচ্ছে, ব্রাজিলের ফুটবলার নেইমার জুনিয়র বাথরুমে অবস্থানের সময় ধারণ করা তার একটি ভিডিওর দৃশ্য এটি।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওতে থাকা ব্যক্তিটি নেইমার জুনিয়র নয়। প্রকৃতপক্ষে, এটি নেইমার জুনিয়রকে অনুকরণকারী একজন অভিনেতার সাজানো ভিডিও।

এ বিষয়ে অনুসন্ধানে ‘Eigon Oliver’ নামের একটি ইনস্টাগ্রাম প্রোফাইলে গত ১৯ মে প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনের হ্যাশট্যাগে এটিকে মিম কনটেন্ট হিসেবে উল্লেখ করা হয়।

উক্ত ইনস্টাগ্রাম প্রোফাইল পর্যবেক্ষণে এই ব্যক্তির পরিচয় একজন অভিনেতা হিসেবে উল্লেখ পাওয়া যায়।

যুক্তরাষ্ট্রের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান লিড স্টোরিজ ফেসিয়াল রিকগনিশন সফটওয়্যারের সহায়তায় জানিয়েছে, এই ব্যক্তির চেহারার সাথে নেইমারের মিল নেই। ইনি ভিন্ন ব্যক্তি।

আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়, এই ব্যক্তি ২০২২ সাল থেকে নেইমারের অনুকরণকারী হিসেবে পরিচিত৷

সুতরাং, একজন অভিনেতার তৈরি সাজানো ভিডিওকে বাথরুমের ভেতর ধারণ করা নেইমারের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: