শিশুর কোলে গন্ধগোকুল আর পেছনে সজারু এমন দৃশ্যের একটি ভিডিও ছড়িয়েছে অনলাইনে। বাংলাদেশের ঘটনা বলেও দাবি করছেন অনেকে।
উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন ক্যাবলগ্রাম, তানভীর আল হাদী মায়েদ, নাজিয়া হক অর্ষা।
একই দাবির পোস্ট দেখুন ইনস্টাগ্রামে।
একই দাবিতে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন দেখুন দ্য টেলিগ্রাফ।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শিশুর কোলে গন্ধগোকুল আর পিছনে সজারু এমন দৃশ্যের ভিডিওটি বাংলাদেশের নয়। প্রকৃতপক্ষে, শ্রীলঙ্কার এক ব্যক্তির ধারণ করা ভিডিওকে বাংলাদেশের দাবিতে প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে গত ১২ জুন মূল ভিডিওটি প্রথম প্রভাত সিলভা নামে শ্রীলঙ্কান এক ব্যক্তির ফেসবুক প্রোফাইলে পাওয়া যায়। শ্রীলঙ্কার সিংহলিজ ভাষার ক্যাপশনে ভিডিওটি সম্পর্কে লেখা হয়, “যে ছোট ভাই তার বোনের সাথে কুবুরুতে যায়।” (অনূদিত)

প্রভাত সিলভার প্রোফাইল ঘেঁটে একই শিশু এবং প্রাণীগুলোর আরো একাধিক ভিডিও ও ছবি পাওয়া যায়। দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে।
সুতরাং, শিশুর কোলে গন্ধগোকুল আর পিছনে সজারু এমন দৃশ্যের শ্রীলঙ্কার একটি ভিডিওকে বাংলাদেশের দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Pravath Silva: Facebook Video


