শুভেন্দু অধিকারীকে ঘিরে উত্তেজনার ভিডিওটি নির্বাচনের দিনের, মুখ্যমন্ত্রী হওয়ার পরের নয়

সম্প্রতি, “পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে এক উত্তেজিত জনতা তাড়িয়ে দিচ্ছে এবং তাঁদেরকে তাঁকে “বাংলাদেশী” ও “খানকির ছেলে” বলে গালি দিতে শোনা যায়।” দাবিতে একটি ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
একই দাবির ইনস্টাগ্রাম পোস্ট দেখুন Centrist Nation।
একই দাবির পোস্ট দেখুন ফেসবুক, টিকটক, এক্স, থ্রেডসে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ক্ষুব্ধ জনতা তাড়িয়ে দিচ্ছে বলে প্রচারিত ভিডিওটি অতি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ভিডিওটি এক মাস পুরোনো। ২৯ এপ্রিল কলকাতায় ভোটের সময়ে ভবানীপুরের কালীঘাটের ঘটনা এটি। সে সময় শুভেন্দু মুখ্যমন্ত্রীই হননি।
এ বিষয়ে অনুসন্ধানে News Bangla Live নামের একটি ফেসবুক পেজে গত ২৯ এপ্রিল প্রচারিত একই ঘটনার ফুটেজ পাওয়া যায়, যার সাথে আলোচিত ভিডিওটির মিল রয়েছে। ভিডিওটি থেকে জানা যায়, এটি কালিঘাটের ঘটনা।

ভারতীয় একাধিক গণমাধ্যমের ভিডিও প্রতিবেদনেও (১, ২) একই ফুটেজ পাওয়া যায়।
এবিপি আনন্দ’র ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ২৯ এপ্রিল কলকাতায় ভোটের সময়ে ভবানীপুরের কালীঘাটের ঘটনা এটি। প্রতিবেদনে বলা হয়, “এদিন শুভেন্দু অধিকারী কালীঘাটে ঢুকতেই ধুন্ধুমার লেগে যায়। শুভেন্দুকে ‘জয় বাংলা’ স্লোগান তৃণমূলের, পাল্টা হুঙ্কার শুভেন্দু অধিকারীরও। বিজেপি সমর্থকরাও জয় শ্রীরাম-এর পাল্টা স্লোগান তোলে। পাল্টা ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়েছে বিজেপির। পাল্টা হুঙ্কার শুভেন্দু অধিকারীর। বুথের সামনে তৃণমূল-বিজেপি স্লোগান-যুদ্ধ। বুথের সামনে ভিড় হঠাতে লাঠিচার্জ চলে।”
গত ০৯ মে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা শুভেন্দু অধিকারী। অর্থাৎ, এই ভিডিও যে সময়ের ঘটনার, সে সময় শুভেন্দু মুখ্যমন্ত্রীই হননি।
সুতরাং, পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ক্ষুব্ধ জনতা তাড়িয়ে দিচ্ছে শীর্ষক দাবিতে পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- News Bangla Live: Facebook Video

