চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে গত রাতে মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। এই ম্যাচের আগে প্রেস কনফারেন্সে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের একটি বক্তব্য যুক্ত করে একাত্তর টিভির খেলাধুলা ভিত্তিক প্রোগ্রাম খেলাযোগ তাদের ফেসবুক পেজ থেকে একটি ফটোকার্ড প্রকাশ করেছে।

ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিনিসিয়ুস জুনিয়রের “বায়ার্ন ম্যাচের জন্য আমি প্রস্তুত কিনা? হ্যাঁ, এমন বড় ম্যাচের জন্য আমি সবসময় রেডি আছি” শীর্ষক মন্তব্যকে কেন্দ্র করে খেলাযোগ যে ছবিগুলো প্রকাশ করেছে, সেগুলোর মধ্যে একটি বার্সেলোনার ফরোয়ার্ড লামিন ইয়ামালের এবং আরেকটি বার্সেলোনার কয়েকজন খেলোয়াড়ের ছবি।
শুরুতে আলোচিত পোস্টারটি বিশ্লেষণ করে দেখা যায়, এটিতে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের বক্তব্যের সাথে দুইটি ছবি প্রচার করা হয়েছে। একটি এক ব্যক্তির ছবি এবং একটি খেলোয়াড়দের উদযাপনের ছবি। উক্ত ছবি দুইটি আলাদা আলাদাভাবে যাচাই করেছে রিউমর স্ক্যানার।
ছবি যাচাই-১

শুরুতে একক ছবিটি যাচাই করে দেখেছে রিউমর স্ক্যানার। অনুসন্ধানে আন্তর্জাতিক গণমাধ্যম ডেইলি মেইলের ওয়েবসাইটে প্রকাশিত একটি ছবি পাওয়া যায়। উক্ত ছবির সাথে আলোচিত ছবিটির মিল রয়েছে।

ডেইলি মেইলে বলা হয়েছে, ছবিটি বার্সেলোনার ফরোয়ার্ড লামিন ইয়ামালের।
এছাড়া, ছবিটি লামিন ইয়ামালের বলে প্রকাশ করেছে VN Express, Elwatan সহ একাধিক গণমাধ্যম।
এছাড়া, ছবিটিতে থাকা ব্যক্তির চেহারার ভিনিসিয়ুস জুনিয়রের চেহারার সাথেও মিল নেই।
ছবি যাচাই-২

এই ছবিতে খেলোয়াড়দের উদযাপন করতে দেখা যায়। অনুসন্ধানে বার্সেলোনার ফ্যানবেজ ওয়েবসাইট Everything Barca নামক একটি ওয়েবসাইটে ২০২৪ সালের ২৪ অক্টোবর প্রকাশিত একটি ছবি পাওয়া যায়। উক্ত ছবির সাথে আলোচিত ছবিটি মিল রয়েছে।

উক্ত ওয়েবসাইটের তথ্যমতে, এটি বার্সেলোনার বায়ার্ন মিউনিখের বিপক্ষে জয়ের পর বার্সেলোনার খেলোয়াড়দের উদযাপনের ছবি।
একই ছবি প্রকাশ করেছে– The Analyst, The Nigerian Voice সহ একাধিক গণমাধ্যম।
এছাড়া, ছবিটিতে স্প্যানিশ ফুটবলার লামিন ইয়ামাল, ব্রাজিলিয়ান ফুটবলার রাফিনহাকেও দেখা যাচ্ছে। যারা বার্সেলোনার খেলোয়াড়।
পাশাপাশি, খেলোয়াড়দের পরিহিত জার্সির সাথে রিয়াল মাদ্রিদের নয় বরং, বার্সেলোনার জার্সির মিল রয়েছে।
সুতরাং, বার্সেলোনার ফরোয়ার্ড লামিন ইয়ামাল এবং বার্সেলোনার খেলোয়াড়দের ছবিকে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Daily Mail- Real Madrid legend launches bizarre attack on Lamine Yamal while on international duty – after Spain suffered Nations League final defeat by Portugal
- VN Express- Teenage football star Lamine Yamal criticized for wearing cap backwards at press conference
- Elwatan- Report
- Vinícius Júnior- Profile
- Everything Barca- FC Barcelona continues winning ways as they dominate Bayern 4-1 in UCL
- The Analyst- Barcelona 4-1 Bayern Munich Stats: Raphinha Hat-Trick Powers Barca to Impressive Win
- The Nigerian Voice- Raphinha Gives Barcelona Lead With Hat-trick Against Bayern Munich
- Lamine Yamal- Profile
- Raphinha- Profile
- Real Madrid- Website
- Barcelona- Website


