সম্প্রতি দেশে বিভিন্ন দলের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি নিয়ে অভিযোগ উঠছে। এছাড়া, গত ১৯ ফেব্রুয়ারি সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমের দেওয়া এক বক্তব্যের সূত্রে এই আলোচনা তুঙ্গে।
এরই প্রেক্ষিতে, ‘১০ টাকা চাঁদা না দেওয়ায় দোকার ভাঙচুর’ দাবিতে একটি ছবি ইন্টারনেটে বেশ ভাইরাল।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চাঁদা না দেওয়ায় দোকান ভাঙচুরের দাবিতে প্রচারিত ছবিটি বাস্তব নয় বরং, আলোচিত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।
অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে আলোচিত ছবিটির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে একাধিক এআই ডিটেক্টর দিয়ে যাচাই করে দেখা যায়, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ।

অর্থাৎ, ছবিটি বাস্তব নয়।
সুতরাং, ১০ টাকা চাঁদা না দেওয়ায় দোকান ভাঙচুরের দাবিতে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড।
তথ্যসূত্র
- Ai Analysis


