সম্প্রতি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি গোপালগঞ্জের জেলখানার দেয়ালে অঙ্কন করা হয়েছে দাবিতে একটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি বাস্তব নয় বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ছবিকে বাস্তব দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গোপালগঞ্জের জেলখানার দেয়ালে শেখ হাসিনার ছবি অঙ্কনের দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে আলোচিত ছবিটি একাধিক এআই ডিটেক্টর দিয়ে যাচাই করে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ।

সুতরাং, গোপালগঞ্জের জেলখানার দেয়ালে শেখ হাসিনার ছবি অঙ্কনের দাবি প্রচারিত ছবিটি এআই জেনারেটেড।
তথ্যসূত্র
- Ai Analysis


