সাদিক আবদুল্লাহর নেতৃত্বে বরিশালে আ.লীগের মিছিলের ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়, ২০২৩ সালের

সম্প্রতি, বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নেতৃত্বে বরিশালে মিছিল হয়েছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নেতৃত্বে বরিশালে মিছিলের ভিডিওটি সাম্প্রতিক সময়ের; এমনকি সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশেই নেই। প্রকৃতপক্ষে, প্রচারিত ভিডিওটি ২০২৩ সালের নভেম্বর মাসে দেশব্যাপী বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও হরতালের প্রতিবাদে বরিশালে উন্নয়ন ও শান্তি সমাবেশে যাওয়ার সময় সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নেতৃত্বে একটি মিছিল হয়। সেই মিছিলের ভিডিও এটি।

সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নেতৃত্বে বরিশালে এই মিছিল হলে তা গণমাধ্যমে ফলাও করে প্রচার হতো। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে সাম্প্রতিক সময়ে মিছিল করার সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর ফেসবুক পেজেও এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে অনুসন্ধানে বরিশাল সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মো. রাজিব হোসাইন খানের ফেসবুক পেজ থেকে ২০২৩ সালের ২৯ নভেম্বর প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

পোস্টে বলা হয়েছে, ২০২৩ সালের ২৯ নভেম্বর দেশব্যাপী বিএনপি’র সন্ত্রাস, নৈরাজ্য ও হরতালের প্রতিবাদে, বরিশাল মহানগর আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশ সফল করার লক্ষে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নেতৃত্বে করা মিছিলের ভিডিও এটি।

একই তথ্যে উক্ত ভিডিওটি নিলয় আহম্মেদ রাব্বী নামক একটি ফেসবুক পেজেও প্রচার করতে দেখা যায়।

উক্ত সূত্র ধরে অনুসন্ধানে সময় টিভির ওয়েবসাইটে ২০২৩ সালের ২৯ নভেম্বর “বরিশালে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৩ সালের ২৯ নভেম্বর দেশব্যাপী বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও হরতালের প্রতিবাদে বরিশালে উন্নয়ন ও শান্তি সমাবেশ করেছিল বরিশাল নগর আওয়ামী লীগ।

এছাড়া, গণমাধ্যম সূত্রে জানা যায়– সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বাংলাদেশেই নেই। ২০২৪ সালের আগস্ট মাসে আওয়ামী লীগের পতনের পর থেকে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলা জানিয়েছে জাতীয় দৈনিক ইত্তেফাক।

সুতরাং, ২০২৩ সালের নভেম্বর মাসে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নেতৃত্বে বরিশালে হওয়া মিছিলের ভিডিওকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: