রামিসা হত্যা ইস্যুতে জুবাইদা রহমানের নামে ভুয়া মন্তব্য প্রচার 

গত ১৯ মে রাজধানীর পল্লবীতে রামিসা আক্তার নামের এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়। গত ২১ মে নিহত রামিসার বাসায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান।

এরই প্রেক্ষিতে, প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান “তারেক রহমানকে রামিসার বাসায় শুধু প্রধানমন্ত্রী হিসেবে গেলে হবে না, একজন কন্যা সন্তানের বাবা হিসেবে যেতে হবে। এসিড নিক্ষেপ দমন করেছিলো বেগম খালেদা জিয়া এবার ধর্ষণ নির্মূল করতে হবে তারেক রহমানকে।” শীর্ষক মন্তব্যটি করেছেন বলে একটি দাবি গণমাধ্যমসহ ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে ইলেকট্রনিক গণমাধ্যম চ্যানেল ২৪ একটি ফটোকার্ড প্রকাশ করে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান এমন কোনো মন্তব্য করেননি। বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি গণমাধ্যমসহ ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানে বিএনপির সংশ্লিষ্ট কোনো সূত্রে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। সাধারণত ডা. জুবাইদা রহমানের বক্তব্য বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজ বা দলীয় অফিসিয়াল প্ল্যাটফর্মে প্রকাশিত হয়। তবে আলোচিত মন্তব্যের ক্ষেত্রে এমন কোনো প্রকাশনা দেখা যায়নি। এছাড়া, কতিপয় গণমাধ্যমে দাবিটি প্রকাশিত হলেও অধিকাংশ মূলধারার গণমাধ্যমে এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। 

পরবর্তীতে আলোচিত দাবিটির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে ‘Rizwan Rizu’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ২১ মে রাত ০৮টা ২১ মিনিটে প্রচারিত সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়। পোস্টটিতে উক্ত মন্তব্যটি প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানের এমন কোনো দাবি করা হয়নি।

অর্থাৎ, প্রথমে আলোচিত মন্তব্যটি ডা. জুবাইদা রহমান বা কারো নামে প্রচার করা হয়নি।

এ বিষয়ে আরও অনুসন্ধানে, জুবাইদা রহমানের নাম ও ছবি ব্যবহার করে খোলা একটি পেজ থেকে একই তারিখে রাত ০৯টা ০৪ মিনিটে একই মন্তব্য যুক্ত করে প্রচারিত আরেকটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

তবে পেজটি বিশ্লেষণ করে দেখা যায়, এটি জুবাইদা রহমানের পেজ নয়। পেজটি প্রথমে গত ২৮ মার্চ ‘Prime Minister Tareque Rahman’ নামে খোলা হয়। পরে গত ২২ এপ্রিল এর নাম পরিবর্তন করে ‘Dr. Zubaida Rahman’ রাখা হয়।

অর্থাৎ, জুবাইদা রহমানের নাম ও ছবি ব্যবহার করে খোলা একটি ভুয়া পেজ থেকে বক্তব্যটি প্রচারের পরই তা তার মন্তব্য হিসেবে ছড়িয়ে পড়ে।

সুতরাং, “তারেক রহমানকে রামিসার বাসায় শুধু প্রধানমন্ত্রী হিসেবে গেলে হবে না…” শীর্ষক মন্তব্যটি ডা. জুবাইদা রহমান করেছেন বলে প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

Share: