প্রবাসীদের বিক্ষোভের দৃশ্য দাবিতে ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি, বিক্ষোভের একটি ভিডিও প্রচার করা দাবি করা হচ্ছে– এটি নির্বাচনের পর অর্থাৎ, গত ১২ ফেব্রুয়ারির পরের এবং বিএনপির বিরুদ্ধে করা প্রবাসীদের বিক্ষোভের ভিডিও।
ভিডিওতে “অবৈধ সিন্ডিকেট- প্রবাসীরা মানে না।” শীর্ষক স্লোগান দিতে দেখা যায়।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি নির্বাচনের পরবর্তী সময়ের নয় এবং এটি বিএনপির বিরুদ্ধে করা প্রবাসীদের বিক্ষোভের দৃশ্যও নয়। প্রকৃতপক্ষে, গত ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিপরীতে আলোচিত ভিডিওটি গত বছরের ডিসেম্বর মাস মোবাইল ব্যবসায়ীদের বিটিআরসি ভবনের সামনে করা বিক্ষোভের ভিডিও।
অনুসন্ধানে Yousuf Uzzal Khan নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত বছরের ০৯ ডিসেম্বর প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে। উক্ত পোস্টে কোনো স্থানের নাম উল্লেখ করা হয়নি।

পরবর্তীতে অনুসন্ধানে Device exchange BD নামক একটি পেজ থেকে গত ০৮ ডিসেম্বর ভিন্ন ফ্রেমে আরকটি ভিডিও পাওয়া যায়। বিশ্লেষণ করে দেখা যায়, এটি মোবাইল ব্যবসায়ীদের আন্দোলনের ভিডিও। গত ০৭ ডিসেম্বর রাতে আগারগাঁও বিটিআরসি ভবনের সামনে বিক্ষোভ করে ব্যবসায়ীরা। সেই ঘটনার ভিডিও।
এছাড়া, জিও লোকেশনে বিশ্লেষণ করেও দেখা যায়, এটি আগারগাঁও অবস্থিত বিটিআরসি ভবনের সামনের দৃশ্য।
অন্যদিকে, উক্ত ভিডিওটি যখন থেকে পাওয়া যাচ্ছে সেই সময় থেকে দুই মাস পর গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সুতরাং, ভিন্ন ঘটনার পুরোনো ভিডিওকে সম্প্রতি বিএনপির বিরুদ্ধে প্রবাসীদের বিক্ষোভের দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Yousuf Uzzal Khan- Facebook Post
- Device exchange BD- Facebook Post
- Ittefaq- মোবাইল ব্যবসায়ীদের আন্দোলন: বিটিআরসি ঘেরাও, অবরুদ্ধ চেয়ারম্যানসহ কর্মকর্তারা
- Google Location- BTRC
- BBC Bangla- বাংলাদেশে প্রথম বারের মতো একদিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আজ

