ভোটার তালিকায় এক ব্যক্তির নামের পাশে সন্তান হিসেবে শতাধিক ভোটারের নাম থাকার ঘটনাটি ভারতের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশে ভোটার তালিকায় এক ব্যক্তির নামের পাশে সন্তান হিসেবে শতাধিক ভোটারের নাম আছে শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন: এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘ভোটার তালিকায় আজব কাণ্ড এক বাবার শত শত সন্তান’ শীর্ষক সংবাদটি বাংলাদেশের কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, ভারতের বীরভূম জেলার নানুর বিধানসভা এলাকায় ঘটা এই ঘটনাকেই বাংলাদেশের দাবিতে প্রচার করা হয়েছে।
গুজবের সূত্রপাত
এ বিষয়ে অনুসন্ধানে বাংলাভিশনের ফেসবুক পেজে গত ০৩ ফেব্রুয়ারিতে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটির মিল রয়েছে।

বাংলাভিশনের ফেসবুক পেজে প্রকাশিত মূল ফটোকার্ডটির মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, প্রচারিত সংবাদটি বাংলাদেশের কোনো ঘটনার নয়। ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার নানুর বিধানসভা এলাকায় এক ব্যক্তির নামের পাশে সন্তান হিসেবে যুক্ত করা হয়েছে ৩৮৯ জন ভোটারকে। এছাড়া, শুধু বীরভূম নয়, রাজ্যের একাধিক জেলায় একই ধরনের অসঙ্গতির তথ্য মিলেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এছাড়া, আলোচিত এই ঘটনায় একাধিক (১, ২) ভারতীয় সংবাদমাধ্যমে খবর প্রচার হয়। প্রতিবেদনগুলোতেও ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার নানুর বিধানসভা এলাকার ঘটনা বলে উল্লেখ করা হয়েছে।
তবে, বাংলাভিশন ফটোকার্ড প্রচারের ক্ষেত্রে দেশের নাম উল্লেখ না করায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা এটি বাংলাদেশের ঘটনা বলে বিভ্রান্ত হচ্ছেন এবং তা প্রচার করছেন।

অর্থাৎ, বাংলাদেশে আসন্ন নির্বাচনের সাথে এই ভোটার তালিকা কিংবা আলোচিত ঘটনার কোনো সম্পর্ক নেই।
সুতরাং, ভারতের বীরভূম জেলার নানুর বিধানসভা এলাকায় ভোটার তালিকায় এক ব্যক্তির নামের পাশে সন্তান হিসেবে শতাধিক ভোটারের নাম উল্লেখ থাকার ঘটনাকে বাংলাদেশের ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- BanglaVision: Facebook Post
- BanglaVision: ভোটার তালিকায় আজব কাণ্ড—এক বাবার শত শত সন্তান!
- India.com: Website News
- The Economics Time: Website News
- Rumor Scanner’s Analysis

