সম্প্রতি ‘এই মুহূর্তে রাজধানীর উত্তরায় স্বামীর সাথে ঈদের মার্কেট করতে এসে, স্বামীকে বেঁধে রেখে, সংঘবদ্ধ ধর্ষণে অজ্ঞান স্ত্রী।..’ ক্যাপশনে রাজধানীর উত্তরায় এক নারীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ),
উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশে কোনো নারীকে ধর্ষণের ঘটনার দৃশ্যের নয়। প্রকৃতপক্ষে, গত ফেব্রুয়ারি মাসে ভারতের দিল্লিতে এক ব্যক্তি নিজের ছেলেকে বাঁচাতে গিয়ে বন্দুকের গুলিতে নিহত হওয়ার ঘটনায় তার স্ত্রীর অসুস্থ হয়ে পড়ার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে Karishma Aziz নামক একটি ভারতীয় এক অ্যাকাউন্ট থেকে গত ১৯ ফেব্রুয়ারি প্রকাশিত আলোচিত ভিডিওটির অনুরূপ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, ভারতের দিল্লির নন্দ নগরীতে বি-১ সরকারি স্কুলের কাছে ১৫ বছর বয়সী সন্তান তেহ্জীমকে বাঁচাতে আসা মোহাম্মদ উমরদীনকে দিনের আলোতে বুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় উমরদীনের স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে, সংযুক্ত ভিডিওটি ওই নারীর অসুস্থ হয়ে পড়ার দৃশ্যের।
পরবর্তীতে, এ বিষয়ে ভারতের ডিজিটাল সংবাদমাধ্যম The Hindustan Gazette এবং The Quint এ প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
সুতরাং, বাংলাদেশের উত্তরায় ঈদের বাজারে এসে এক নারী গণধর্ষণের শিকার হয়েছেন দাবিতে ভারতের ভিন্ন ঘটনার ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Karishma Aziz – X Post
- THG English – Facebook Post


