গাঁজা সেবনের দাবিতে প্রচারিত ভিডিওর নারী শওকত আরা আক্তার নন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের বিএনপি দলীয় সদস্য শওকত আরা আক্তারের (উর্মি) গাজা সেবনের দৃশ্য দাবিতে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি শওকত আরা আক্তারের (উর্মি) নয়; বরং এটি ভারতীয় এক নারীর ভিডিও।

ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্নোগ্রাফিক ওয়েবসাইটে একই নারীর ছবি এবং একই ভিডিওর স্পষ্ট সংস্করণ পাওয়া যায়। ভিডিওতে থাকা নারীর চেহারার সঙ্গে শওকত আরা আক্তারের (উর্মি) চেহারার তুলনা করলে একাধিক বৈশিষ্ট্যে অমিল লক্ষ্য করা যায়। তাছাড়া, যাচাইয়ে এই নারী ভারতীয় বলে পরিচয় পাওয়া গেছে।

উল্লেখ্য, পর্নোগ্রাফিক ওয়েবসাইটগুলোর আপত্তিকর ও অনুপযুক্ত কনটেন্টের কারণে প্রতিবেদনে এসব সূত্রের হাইপারলিংক সংযুক্ত করা থেকে সচেতনভাবে বিরত থেকেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, ভারতীয় নারীর ভিডিওকে শওকত আরা আক্তারের (উর্মি) গাজা সেবনের ভিডিও দাবি করে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s analysis
  • Hidden Source (Adult Website)
Share: