যুক্তরাষ্ট্র থেকে বিমান কেনা প্রসঙ্গে ড. ইউনূসকে জড়িয়ে ট্রাম্পের নামে এআই-তৈরি ভিডিও প্রচার

চলতি বছরের জানুয়ারিতে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে উড়োজাহাজ কেনার নীতিগত সিদ্ধান্ত নেয় বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য দাবিতে ‘ডক্টর ইউনুস পাকিস্তানের যুদ্ধ বিমান কিনতে গিয়ে বড় মি/থ্যা/চার করেছে। ইউনুস বলেছে পাকিস্তান থেকে জ/ঙ্গি বিমান কেনা নাকি শেখ হাসিনার চুক্তি ছিল। আমরা নিবিড় ভাবে খোঁজ নিয়ে দেখি এটা শেখ হাসিনার কোনো চুক্তি ছিল না। ইউনুস একজন বড় মাপের বিশ্ব প্র/তা/রক এবং সারা বিশ্বে সে নোবেল বিক্রি করে খাচ্ছে।’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ডোনাল্ড ট্রাম্পের নামে প্রচারিত আলোচিত ভিডিওটি বাস্তব নয়। প্রকৃতপক্ষে, তার ভিন্ন একটি ভিডিও ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহযোগিতায় আলোচিত ভিডিওটি তৈরি করে প্রচার করা হয়েছে।
ডোনাল্ড ট্রাম্প আলোচিত মন্তব্যটি করলে গণমাধ্যমে সংবাদ হওয়াটা স্বাভাবিক। কিন্তু প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে জাতীয় কিংবা আন্তর্জাতিক গণমাধ্যম এবং বিশ্বস্ত সূত্রে এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
এরপর আরও অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এনবিসি নিউজ এর ইউটিউব চ্যানেলে ২০২৬ সালের ১৪ জানুয়ারি ‘President Trump responds to Greenland’s prime minister saying they would prefer Denmark over the US’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওতে ট্রাম্পের পরিহিত পোশাক ও ব্যাকগ্রাউন্ডে সঙ্গে আলোচিত ভিডিওতে থাকা পোশাক ও ব্যাকগ্রাউন্ডের মিল লক্ষ্য করা যায়।

বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কন্টেন্ট শনাক্তকারী টুল ‘হাইভ ডিটেক্ট’ এ পরীক্ষা করে রিউমর স্ক্যা

অর্থাৎ, ডোনাল্ড ট্রাম্পের পুরোনো একটি ভিডিও এআই প্রযুক্তির সহযোগিতায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ভিডিওটা তৈরি করা হয়েছে।
সুতারা, ডোনাল্ড ট্রাম্পের একটি ডিপফেক ভিডিওকে বাস্তব দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- NBC News- President Trump responds to Greenland’s prime minister saying they would prefer Denmark over the US
- Hive Detect’s Analysis
- Rumor Scanner’s Own Analysis

