পুলিশের হামলায় আহত ব্যক্তিকে প্রধান উপদেষ্টার হাসপাতালে দেখতে যাওয়ার দাবিতে এআই নির্মিত ছবি প্রচার 

গত ৬ ফেব্রুয়ারি জাতিসংঘের অধীনে শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেডে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়। এরই প্রেক্ষিতে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পুলিশ হামলায় আহত ব্যক্তিকে হাসপাতালে দেখতে গিয়েছেন দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ভিডিও তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা বিশ্বস্তসূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য খুঁজে পাওয়া যায় নি।

প্রচারিত ছবিটি পর্যবেক্ষণ করলে ছবির উপাদানগুলোতে অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়।

বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ মডারেশনের মাধ্যমে ছবিটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। টুলটির বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ।

উল্লেখ্য, শাহবাগে ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষে সময় পুলিশের লাঠির আঘাতেও এক ব্যক্তির অটল দাঁড়িয়ে থাকার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়৷ পরবর্তীতে জানা যায় উক্ত ব্যক্তির নাম মো. সাজিদ। তিনি সরকারি কবি নজরুল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র।

সুতরাং, ড. মুহাম্মদ ইউনূস পুলিশ হামলায় আহত ব্যক্তিকে হাসপাতালে দেখতে গিয়েছেন দাবিতে প্রচারিত ছবিটি এআই নির্মিত।   

তথ্যসূত্র

Share: