সম্প্রতি ‘দেশের এই বিপদের সময় বুদ্ধিজীবি মশায়ের কাছে এইটা আশা করি নাই’ ক্যাপশনে রাজনৈতিক বিশ্লেষক ড. জাহেদ উর রহমান ও তার স্ত্রী আনা নাসরিনের একটি কথিত চুম্বনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷
উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ড. জাহেদ উর রহমান ও আনা নাসরিনের প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, তাদের ভিন্ন একটি ছবি সংগ্রহ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আনা নাসরিনের ফেসবুক প্রোফাইলে গত ০৬ ডিসেম্বর প্রকাশিত একটি পোস্টে তার ও ড. জাহেদ উর রহমানের একাধিক ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত ছবিগুলোর মধ্য থেকে একটি ছবির সাথে আলোচিত ছবিটির আংশিক সাদৃশ্য রয়েছে।

উল্লিখিত ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে আলোচিত ছবিতে ড. জাহেদ উর রহমান ও আনা নাসরিনের অঙ্গভঙ্গি, দুজনের বসার ধরণ ও পারিপার্শ্বিক অন্যান্য বিষয়বস্তুর মিল রয়েছে। তবে, উক্ত ছবিতে দুজনের চুম্বনের বিষয়টি অনুপস্থিত।
পরবর্তীতে, আলোচিত ছবিটি সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করলে এর নিচের ডান কোণে গুগলের জেমিনি এআইয়ের জলছাপ লক্ষ্য করা যায়।

এ বিষয়ে অনুসন্ধানে জানা যায়, গত ২৬ আগস্ট গুগল ডিপমাইন্ড ‘ন্যানো বানানা’ নামে একটি উন্নত ইমেজ এডিটিং মডেল উন্মোচন করেছে, যা বর্তমানে গুগলের এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনির মাধ্যমে ব্যবহার করা যায়। এই মডেল ব্যবহারকারীদের উন্নত ও সৃজনশীলভাবে ছবি সম্পাদনার সুযোগ প্রদান করে।
অর্থাৎ, ড. জাহেদ উর রহমান ও আনা নাসরিনের ভিন্ন একটি ছবি এআই প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
উল্লেখ্য, ড. জাহেদ উর রহমানের ফেসবুক প্রোফাইলে গত ২১ সেপ্টেম্বর প্রকাশিত একটি পোস্টে বলা হয়, গত ১৭ সেপ্টেম্বর তিনি তার স্ত্রী আনা নাসরিনকে ডিভোর্সের জন্য নোটিশ প্রেরণ করেছেন।
সুতরাং, ড . জাহেদ উর রহমান ও আনা নাসরিনের চুম্বনের ছবিটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Aana Nasrin – Facebook Post
- Google: Image editing in Gemini just got a major upgrade
- Zahed Ur Rahman- Facebook Post


