বাবা মুচলেকা দিয়ে দেশ ছেড়েছেন শীর্ষক মন্তব্য করেননি জাইমা রহমান  

সম্প্রতি, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে উদ্ধৃত করে ‘আমার বাবার মুচলেকা দিয়ে দেশ ছেড়েছেন, আবার আমার বাবা দেশে ফিরে এসেছেন” আমার বাবা একজন মাজলুম, আমার বাবার জন্য ভোট ও দোয়া দুইটোই চাচ্ছি আপনাদের নিকট…।’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তারেক রহমান মুচলেকা দিয়ে দেশ ছেড়েছেন এবং ফিরে এসেছেন দাবি করে তার জন্য ভোট চেয়ে মন্তব্য করেননি জাইমা রহমান। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই উক্ত মন্তব্যটি তার নামে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। জাইমা রহমানের ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট বা তথ্য খুঁজে পাওয়া যায় নি।

এছাড়া, তারেক রহমানের ফেসবুক পেজ, বিএনপির ফেসবুক পেজ, মিডিয়া সেল, গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। জাইমা রহমানের মতো ব্যক্তি এমন মন্তব্য করলে সে বিষয়ে গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হতো। তবে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে এমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায় নি।

সুতরাং, জাইমা রহমানকে উদ্ধৃত করে ‘আমার বাবার মুচলেকা দিয়ে দেশ ছেড়েছেন, আবার আমার বাবা দেশে ফিরে এসেছেন” আমার বাবা একজন মাজলুম, আমার বাবার জন্য ভোট ও দোয়া দুইটোই চাচ্ছি আপনাদের নিকট…।’ শীর্ষক মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: