‘রাজাকার ছাত্রশিবির দেশের কোনো আন্দোলনেই অংশগ্রহণ করেনি’ বলে মন্তব্য করেননি জাইমা রহমান

সম্প্রতি, সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে উদ্ধৃত করে ‘রাজাকার ছাত্রশিবির দেশের কোনো আন্দোলনেই অংশগ্রহণ করেনি’ শীর্ষক মন্তব্য সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘রাজাকার ছাত্রশিবির দেশের কোনো আন্দোলনেই অংশগ্রহণ করেনি’ শীর্ষক মন্তব্য করেননি জাইমা রহমান। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

এ বিষয়ে আরও অনসুন্ধানে দেখা যায়, Lalmaiya TV নামের একটি ফেসবুক পেজ থেকে দাবিটির সূত্রপাত হয়। পেজটি থেকে ৬ মার্চ একটি ফটোকার্ড আকারে পোস্টটি প্রকাশ করা হয়।

পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এর বায়োতে উল্লেখ আছে, “এ পেজটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, দয়া করে কোন পোস্ট সিরিয়াসলি নিবেন না আমরা শুধুমাত্র সমসাময়িক নিউজ গুলো সারকাজম আকারে প্রকাশ করি।” এছাড়া উক্ত পেজে এর আগেও এ ধরনের একাধিক তথ্যপ্রমাণহীন ও সার্কাজমধর্মী পোস্ট প্রকাশ করা হয়েছে (,,)।

সুতরাং, জাইমা রহমান ‘রাজাকার ছাত্রশিবির দেশের কোনো আন্দোলনেই অংশগ্রহণ করেনি’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: