জাইমা রহমান আজহারীকে ধর্ম প্রতিমন্ত্রী করার প্রস্তাব দিয়েছেন দাবিতে সার্কাজম পেজের ফটোকার্ড আসল দাবিতে প্রচার

সম্প্রতি, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) –এর চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান ‘মিজানুর রহমান আজহারীকে ধর্ম প্রতিমন্ত্রী করার প্রস্তাব করলেন’ শীর্ষক দাবি সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জাইমা রহমানের নামে প্রচারিত দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে, আলোচিত দাবির পক্ষে মূলধারা গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে তথ্য কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি। জাইমা রহমানের সাম্প্রতিক কোনো বক্তব্য বা সাক্ষাৎকারেও আলোচিত মন্তব্যগুলো করার কোনো প্রমাণ মেলেনি।
এ বিষয়ে আরও অনুসন্ধানে দেখা যায়, Lalmaiya TV নামের একটি ফেসবুক পেজ থেকে দাবিটির সূত্রপাত হয়। পেজটি থেকে গত ২০ ফেব্রুয়ারি একটি ফটোকার্ড আকারে পোস্টটি প্রকাশ করা হয়। উক্ত ফটোকার্ডের নিচে বিজ্ঞাপন হিসেবে “হারামীরফোন, পুরোমাস কানেক্টেড ১০% ছাড়ে, নেটের ১০ নম্বর” লেখা রয়েছে, যা সাধারণত ব্যঙ্গাত্মক কনটেন্টে ব্যবহৃত হয়।

পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এর বায়োতে উল্লেখ রয়েছে, “এ পেজটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, দয়া করে কোনো পোস্ট সিরিয়াসলি নিবেন না,আমরা শুধুমাত্র সমসাময়িক নিউজ গুলো সারকাজম আকারে প্রকাশ করি।” পাশাপাশি পেজটির অ্যাবাউট সেকশনে একে Satire/Parody হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া উক্ত পেজ থেকে নিয়মিতই এ ধরনের একাধিক তথ্যপ্রমাণহীন ও সার্কাজমধর্মী পোস্ট প্রকাশ করা হয়েছে (১,২,৩)।
সুতরাং, জাইমা রহমান মিজানুর রহমান আজহারীকে ধর্ম প্রতিমন্ত্রী করার প্রস্তাব করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner’s own analysis
- Lalmaiya TV – Facebook Post

