স্মৃতিসৌধের সামনে জাইমা রহমানের ছবিটি এআই দিয়ে তৈরি 

গত ১৬ ডিসেম্বর বাংলাদেশের ৫৪তম বিজয় দিবস উপলক্ষে তারেক রহমানের কন্যা বাংলাদেশের স্মৃতিসৌধের সামনে দাড়িয়ে থাকার একটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়,স্মৃতিসৌধের সামনে জাইমা রহমানের ছবিটি বাস্তব নয় বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সহযোগিতায় আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।

প্রথমত, তারেক রহমানের কন্যা জাইমা রহমান দেশে নেই। তিনি ২৫ ডিসেম্বর তার বাবার সাথে দেশে ফিরবেন। ফলে বিজয় দিবসে স্মৃতিসৌধে তার শ্রদ্ধা জানানোর এই ছবিটির বাস্তব ভিত্তি নিয়েও সন্দেহ তৈরি হয়।

দ্বিতীয়ত, ২৩ ডিসেম্বর জাইমা রহমানের ফেসবুক পেজ থেকে দেওয়া একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। সেখানে জাইমা রহমান বলেন, তিনি অনেক বছর পর দেশে ফিরছেন৷

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান রিউমর স্ক্যানারকে বলেন, ‘জাইমা রহমান সর্বশেষ ২০০৮ সালে দেশে এসেছিলেন। এরপর আর আসেননি। গত ১৬ ডিসেম্বরও তিনি দেশে ছিলেন না। আমরা আশা করছি আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে তিনি দেশে আসবেন।’

তৃতীয়ত, আলোচিত ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটিতে গুগল জেমিনির লোগো রয়েছে।

পাশাপাশি, গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ডিটেক্টর দিয়ে ছবিটি যাচাই করে দেখা যায়, প্রচারিত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।

সুতরাং, এআই দিয়ে তৈরি ও স্মৃতিসৌধের সামনে জাইমা রহমানের বাস্তব দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: