তারেক রহমান পাঁচ বছর থাকলে পারমাণবিক বোমা বানানো যাবে শীর্ষক মন্তব্য করেননি জাকির খান 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের ছবি সংযুক্ত করে তৈরি এক ফটোকার্ড প্রচার করে দাবি করা হয়েছে জাকির খান বলেছেন, ‘মাত্র দুই মাসেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানিয়ে ফেলছেন। তারেক রহমান পাঁচ বছর থাকলে আমরা পারমাণবিক বো’মাও বানিয়ে ফেলবো।’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘মাত্র দুই মাসেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানিয়ে ফেলছেন, তারেক রহমান পাঁচ বছর থাকলে আমরা পারমাণবিক বোমাও বানিয়ে ফেলবো’ শীর্ষক মন্তব্য করেননি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে ‘Gupto Television’ নামের একটি ফেসবুক পেজে গত ২৮ এপ্রিলে আলোচিত মূল ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।

‘Gupto Television’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘This is Gupto TV | একটি Satire & Parody platform। All contents are for entertainment purpose only| আমাদের কনটেন্ট হাস্যরস, ব্যঙ্গ ও parody এর মাধ্যমে উপস্থাপিত হয়, যার উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন।’

এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

সুতরাং, জাকির খান ‘মাত্র দুই মাসেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানিয়ে ফেলছেন, তারেক রহমান পাঁচ বছর থাকলে আমরা পারমাণবিক বোমাও বানিয়ে ফেলবো’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: