শেখ মুজিবকে জিয়াউর রহমানের স্যালুট দেওয়ার ছবিগুলো এআই-নির্মিত

সম্প্রতি, শেখ মুজিবুর রহমানকে জিয়াউর রহমান স্যালুট করার দৃশ্য দাবিতে দুইটি ছবি ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে।

এরমধ্যে, প্রথম ছবি সংযুক্ত ফেসবুক প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

প্রথম ছবি সংযুক্ত ইনস্টাগ্রাম পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এবং, দ্বিতীয় ছবি সংযুক্ত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলো আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে এসব ভুয়া ছবি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে এমন কোনো ছবির অস্তিত্ব পাওয়া যায়নি।

প্রচারিত ছবিগুলো পর্যবেক্ষণ করে পারিপার্শ্বিক পরিবেশ ও ছবিতে থাকা ব্যক্তিদের মুখাবয়বে কিছু অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে দেখা যায়।

ছবিগুলোর বিষয়ে অধিকতর নিশ্চিত হতে এআই কনটেন্ট শনাক্তকারী টুলের মাধ্যমে ছবি দুইটিকে পৃথকভাবে যাচাই করে রিউমর স্ক্যানার টিম।

প্রথম ছবি-

ছবিটি এআই কনটেন্ট শনাক্তকারী টুল ‘Hive Detect’ এ বিশ্লেষণ করা হয়। এতে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯.৯% এবং ‘Gemini’ এর বিশ্লেষণে এটি তৈরিতে গুগলের এআই প্রযুক্তি ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে।

দ্বিতীয় ছবি-

ছবিটি এআই কনটেন্ট শনাক্তকারী টুল ‘Hive Detect’ এ বিশ্লেষণ করা হয়। এতে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯.৯% এবং ‘Gemini’ এর বিশ্লেষণে এটি তৈরিতে গুগলের এআই প্রযুক্তি ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে।

সুতরাং, শেখ মুজিবকে জিয়াউর রহমানের স্যালুট দেওয়ার দৃশ্য দাবিতে প্রচারিত ছবিগুলো এআই প্রযুক্তির সহায়তায় নির্মিত।

তথ্যসূত্র

Share: