‘তারেক রহমানের রূপপুর অবদান’- জুলকারনাইন সায়েরের নামে ভুয়া মন্তব্য 

সম্প্রতি, বাংলাদেশি প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান “স্বাধীনতার ঘোষণায় মেজর জিয়ার অবদান ততটুকুই যতটুকু অবদান তারেক রহমানের রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র” মন্তব্য করেছেন শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে৷

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে

একই দাবির পোস্ট দেখুন ইনস্টাগ্রামে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘স্বাধীনতার ঘোষণায় মেজর জিয়ার অবদান ততটুকুই যতটুকু অবদান তারেক রহমানের রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র’ শীর্ষক মন্তব্য করেননি জুলকারনাইন সায়ের খান। প্রকৃতপক্ষে, কোনো তথ্যসূত্র ছাড়াই ভুয়া এই মন্তব্যটি প্রচার হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে জুলকারনাইন সায়ের খানের এমন মন্তব্যের প্রমাণ পাওয়া যায়নি। তার ফেসবুক প্রোফাইলেও এই দাবি সংক্রান্ত কোনো পোস্ট বা কমেন্ট পাওয়া যায়নি৷

পরবর্তীতে দাবিটির সূত্রপাত অনুসন্ধানে কিওয়ার্ড সার্চ করে অন্তত গত ২৮ এপ্রিল থেকে দাবিটি কারো নাম উল্লেখ ব্যতিত পোস্ট হিসেবেই ফেসবুকে প্রচার হতে দেখা যায়। সেদিন সন্ধ্যা ৬ টা ৫১ মিনিটে লেখক সাইফুল বাতেন টিটোর ব্যক্তিগত প্রোফাইলে এই পোস্ট প্রচার হয়। সেখানে মন্তব্যকারী হিসেবে কারো নাম উল্লেখ ছিল না। একই দিন রাতেই তা জুলকারনাইন সায়ের খানের মন্তব্য দাবিতে প্রচার হতে শুরু করে।

যদিও জুলকারনাইন সায়ের খান রিউমর স্ক্যানারকে জানিয়েছেন, তিনি এমন কোনো মন্তব্য করেননি৷

সুতরাং, জুলকারনাইন সায়ের খান ‘স্বাধীনতার ঘোষণায় মেজর জিয়ার অবদান ততটুকুই যতটুকু অবদান তারেক রহমানের রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র’ বলে মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s analysis 
  • Statement 
Share: