‘রাতে ঘুমাতে পারি না, মনে হয় হাদি ভাই আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে’ শীর্ষক মন্তব্য করেননি জুমা

গত ১২ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মারা যান। এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচার করা হয়েছে, ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা বলেছেন, ‘রাতে ঘুমাতে পারি না, মনে হয় হাদি ভাই আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা ‘রাতে ঘুমাতে পারি না, মনে হয় হাদি ভাই আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে’ শীর্ষক মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই ফাতিমা তাসনিম জুমার নামে আলোচিত ভুয়া এই মন্তব্যটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও মূলধারার গণমাধ্যমগুলোতে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

ওসমান হাদির ওপর হামলার পর জুমার মন্তব্যের বিষয়ে অনুসন্ধানে জুমার ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করলে হাদির বিষয়ে তাকে নানাসময়ে নানা পোস্ট করতে দেখা যায়। যেমন: হাদির জন্য দোয়া চাওয়া, বিচার চাওয়া, অপরাধীদের ধরার দাবি জানানোসহ নানা সময়ে নানারকম আপডেট দিতেও দেখা যায়। এছাড়াও, গত ১৫ ডিসেম্বরে হাদির ওপর হামলার প্রতিবাদে শহীদ মিনারে আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে ওসমান হাদির ওপর হামলাকে কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে না দেখে সরকারের কাছে জবাব চান ফাতিমা তাসনিম জুমা।

তবে কোথাও তাকে আলোচিত মন্তব্যটি করতে দেখা যায়নি।

সুতরাং, ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা ‘রাতে ঘুমাতে পারি না, মনে হয় হাদি ভাই আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: