‘২৬ মার্চ পালনের থেকে জরুরী হাদি ভাইয়ের হত্যার বিচার’ শীর্ষক মন্তব্য করেননি জুমা

সম্প্রতি, ঢাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা ‘২৬ শে মার্চ পালনের থেকে জরুরী হাদি ভাইয়ের হত্যার বিচার’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত ফটোকার্ড দেখুন এখানে

ফ্যাক্টচেক


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘২৬ শে মার্চ পালনের থেকে জরুরী হাদি ভাইয়ের হত্যার বিচার’ শীর্ষক কোনো মন্তব্য করেননি ফাতিমা তাসনিম জুমা। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্টটি পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রেও আলোচিত দাবিতে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি। প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে ‘News Time TV’ নামক একটি লোগো খুঁজে পাওয়া যায়। এই সূত্র ধরে ‘News Time TV’ নামক ফেসবুক পেজে গত ২৬ মার্চ প্রকাশিত এ সংক্রান্ত মূল ফটোকার্ডটি খুঁজে পাওয়া যায়, যেটির সাথে আলোচিত ফটোকার্ডটির আংশিক সাদৃশ্য লক্ষ্য করা যায়।

মূলত, ‘News Time TV’ এর মূল ফটোকার্ডটির শিরোনাম ও ছবি বিকৃত করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এছাড়া, মূল ফটোকার্ডে থাকা মন্তব্যটিও জুমার নয়। পেজটির পরিচিতি অনুযায়ী, এটি একটি স্যাটায়ারধর্মী পেজ, যেখানে সমসাময়িক বিষয় ব্যঙ্গ-বিদ্রূপের মাধ্যমে উপস্থাপন করা হয়। ফলে, ওই মন্তব্যটিও সার্কাজম হিসেবে তৈরি ভুয়া বক্তব্য।

তাছাড়া গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট কোনো বিশ্বস্ত সূত্রে জুমার এই বক্তব্যের বিষয়ে কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি।

সুতরাং, ‘২৬ শে মার্চ পালনের থেকে জরুরী হাদি ভাইয়ের হত্যার বিচার’ শীর্ষক মন্তব্য ফাতিমা তাসনিম জুমা করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

News Time TV: Facebook Post

Share: