সাদিক কায়েমেরে সাথে জুমার ছবি দুইটি এআই দিয়ে তৈরি

গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। এরপর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। গত ২০ ডিসেম্বর হাদির দাফন সম্পন্ন হয়। ওসমান হাদি গুলিবিদ্ধ পরপরই সাদিক কায়েমের সাথে ফাতিমা তাসনিম জুমার দুইটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাদিক কায়েম এবং ফাতিমা তাসনিম জুমার ছবিগুলো বাস্তব নয় বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে আলোচিত ছবিগুলো তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত ছবিটির সত্যতার বিষয়ে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি।

এছাড়া, সাদিক কায়েম এবং ফাতিমা তাসনিম জুমার ফেসবুক অ্যাকাউন্টগুলোতে এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

এরপর, আলোচিত ছবিগুলো গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ডিটেক্টর দিয়ে যাচাই করে দেখা যায়, আলোচিত ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।

অর্থাৎ, ছবিটি বাস্তব নয়।

সুতরাং, এআই দিয়ে তৈরি ছবিকে সাদিক কায়েম ও জুমার বাস্তব ছবি দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: